ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লার লাকসামে এলাকাবাসীর মানববন্ধন

কুমিল্লার লাকসামে পল্লী চিকিৎসক ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে। আজ রোববার দুপুরে বিক্ষুদ্ধ এলাকাবাসী লাকসাম-নাঙ্গলকোট সড়কে উপজেলার আজগরা ইউপির সুখতলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন করেছে। মানববন্ধনে গুজব রটনাকারী ফেইসবুকার সুখতলা গ্রামের ওমর ফারুক সহ তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান স্থানীয় এলাকাবাসী।



সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা মনিরুল হক বজলু, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা এনায়েত হোসেন, ওয়ার্ড আ’লীগ সহ-সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ। 



এদিকে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ওমর ফারুক সহ কয়েকজন মিলে দীর্ঘদিন যাবত এলাকার মানুষকে হয়রানী করে আসছে। এদিকে গত শুক্রবার ওই ফারুক ও তার সহযোগীরা এলাকার পল্লী চিকিৎসক আবদুস সালাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে ফেসবুকে অপপ্রচার চালায়। এতে প্রতিবাদ করলে ফারুক মিথ্যা মামলা দিয়ে পল্লী চিকিৎসক পরিবারকে হয়রানী করে আসছে।
মানববন্ধনে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ওই ফারুক শুধু পল্লী চিকিৎসকের পরিবার নয়, ফেইসবুক ব্যবহার করে এলাকার মানুষদের নানাভাবে মিথ্যা অপপ্রচার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে।

Comments

Popular posts from this blog

করোনার পরিস্থিতি চললে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ: প্রধানমন্ত্রী

শেষ রক্তদানের তিন মাস পূর্ণ হবার আগেই তারা রক্তদান করে থাকেন। এটা একদমই উচিত নয়।#SSOrg3582

Covid 19 দেশে গত ২৪ঘন্টায় শনাক্ত আবারও নতুন রেকড গড়ল।